মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে আট কোটি ৪০ লাখ টাকার উন্নায়ন প্রকল্পের কাজ উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৫৩ বার পড়া হয়েছে

 

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধিনে আট কোটি ৪০ লাখ টাকার পৃথক দুটি উন্নায়ন কাজ উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার এমপি।

সকাল ৯টায় পৌর শহরের নিমতলা মোড়ের সন্নিকটে ২ কোটি ১০ লাখ টাকা ব্যায়ে একটি বহুতল মুক্তিযোদ্ধা কসপ্লেক্সের ভবন নির্মান কাজের উদ্বোধন করেন, এছাড়া সকাল সাড়ে ১০ টায়, উপজেলা চত্তরে একই সাথে ছয় কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে ৯টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজের উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্তরে আলোচনাসভা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীরর সভাপতিত্বে আলোচনাসভা ও সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি । এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আরী শাহ, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা প্রকৌশলী শাহিদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ হাসিনা ভূঁইয়া ও প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সৈয়দ আবুল হাছান আজাদ।
আলোচনাসভা শেষে উপজেলা প্রকৌশলীর অধিনে কর্মরত ৭টি ইউনিয়নের ৭০ জন মহিলা শ্রমিককে ৭৪ হাজার টাকা করে মোট ৫১লাখ ৮০ হাজার টাকার চেক বিতরন করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451