শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

বড়াইগ্রামে ওজনে কম দেয়ায় চাল বিতরণ বন্ধ করলেন ইউএনও

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩১৫ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ওজনে কম দেওয়ার দায়ে ডিলারের ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ বন্ধ করেছেন ইউএনও আনোয়ার পারভেজ। সোমবার উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর বাজারে ডিলার ওয়াশিমুল বারীর চাউল বিতরণকালে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের মাঝে, নির্ধারিত কার্ডের মাধ্যমে দশ টাকা কেজি দরে উপজেলার জোয়াড়ী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে চাউল বিতরণ গত সোমবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মকলেচ আল আমিন। উদ্বোধনের পরপরই ইউএনও’র নিকট চাল কম দেয়ার মৌখিক অভিযোগ করেন স্থাণীয় কিছু ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তিনি কয়েক জনের চালের ওজন পরীক্ষা করে সত্যতা পাওয়ায় তাৎক্ষনিক উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ওই ডিলারের বিরুদ্ধে চাউল বিতরণ বন্ধ করাসহ কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দেন।
ডিলার ওয়াশিমুল বারি বলেন, ট্রাক থেকে চাউলের বস্তা নামানোর সময় কিছু বস্তা ফেটে যাওয়ায় চাউল পড়ে যায়। যার কারণে ওই সকল ফেটে যাওয়া বস্তায় চাল কম থাকতে পারে।
ইউএনও আনোয়ার পারভেজ বলেন, চাল যাতে ওজনে কম দিতে না পারে তার জন্য নির্ধারিত বস্তা করে দেওয়া হয়েছে। তবুও কিছু অসাধু ব্যবসায়ী নানা কৌশলে ওজনে কম দিয়ে দরিদ্র মানুষকে ঠকাচ্ছে। তিনি বলেন, সব ডিলারের দিকে সার্বক্ষণিক নজর রাখা সম্ভব হয় না। তবু যদি গ্রহিতারার সজাগ হয়ে বিষয়টি আমাকে জানায় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।**

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451