বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বড়াইগ্রামে আদিবাসীদের মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩২৭ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি,
সমতল আদিবাসীদের জন্য আদিবাসী মন্ত্রালয় ও পৃথক ভুমি কমিশন, সরকারী চাকরীতে ও উচ্চ শিক্ষায় আদিবাসীদের জন্য কোটা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ বড়াইগ্রাম উপজেলা শাখা। গত রোববার বনপাড়া বাজার পৌর চত্বরে প্রায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে দুই শতাধিক আদিবাসী ছাত্র অংশগ্রহণ করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্ত্রীয় ছাত্রপরিষদের সদস্য সজল পাহান, জেলা আদিবাসী পরিষদের সভাপতি প্রদিপ লাখরা, জাতীয় আদিবাসী পরিষদের লালপুর শাখার সাধারন সম্পাদক কাজল বাগদি, জাতীয় আদিবাসী পরিষদের বড়াইগ্রাম শাখার সভাপতি যাদু কুমার দাস, সাধারন সম্পাদক শিবেন্দ্রনাথ মাহাতো। মানববন্ধনে বক্তাগন চলমান কোটা সংস্কারে আদিবাসী কোটা বন্ধ না করার দাবী জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের নিকট স্বারকলিপি প্রদান করেন আদিবাসী নেতৃবর্গ।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451