সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিলিতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪২৬ বার পড়া হয়েছে

 

সোহেল রানা,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ-
দিনাজপুরের হিলিতে উপজেলা পর্যায়ে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগীতা-২০১৮এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জাতীয় স্কুল ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে গতকাল বিকেলে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয়।

গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগীতায় বালিকাদের ফুটবল খেলায় ১/০ গোলে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজকে হারিয়ে চাম্পিয়ন হয় বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ ফুটবল দল। আর বালকদের ফুটবল খেলায় ২/০ গোলে পাউশগাড়া স্কুল এন্ড কলেজ ফুটবল দলকে হারিয়ে চাম্পিয়ন হয় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ফুটবল দল।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল। এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রতাপ মল্লিক,আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক শাহিনুর রেজা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাটি ও মানুষের নেতা হারুন উর রশিদ হারুন ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বোরহান উদ্দিনসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451