বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মধ্যপাড়া পাথর খনিতে একদিনে রেকর্ড পরিমান পাথর উৎপাদন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪১১ বার পড়া হয়েছে

 

ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনির উৎপাদনের ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক পাথর উত্তোলন করে খনিটির পাথর উৎপাদনের এক নতুন রেকর্ড গড়েছে খনিটির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
গত রবিবার সকাল ৭ টা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত একদিনে তিন শিফটে পাথর উত্তোলন করা হয়েছে প্রায় ৫ হাজার ৩ শত ২৭ মেট্রিক টন। যা পাথর খনির উৎপাদনের প্রায় ১ যুগের ইতিহাসে একদিনে এত পরিমান উৎপাদনের কোন রেকর্ড নেই।
খনি সুত্রে জানাজায়, বেলারুশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি পাথর খনির দায়িত্বভার গ্রহন করে ২০১৪ ইং সালের ২০ ফেব্রুয়ারী পাথর উৎপাদন শুরু করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৭ মাসের মাথায় খনি থেকে তিন শিফটে পাথর উত্তোলন শুরু করে। পাথর খনিতে তিন শিফট চালু করে প্রতিদিন পাথর উৎপাদন গড়ে প্রায় সাড়ে ৪ হাজার টন ছাড়িয়ে যায়। কিন্তু খনির স্টোপ নির্মান এবং উন্নয়নের জন্য বিদেশী যন্ত্রপাতি এবং যন্ত্রংশের অভাবে জিটিসিকে প্রায় ২ বছর খনির উৎপাদন ও উন্নয়ন কাজ বন্ধ রাখতে হয় । জিটিসি পাথর খনির দায়িত্বভার গ্রহানের পুর্বে পাথর খনিতে তিন শিফটে উৎপাদনের কোন রেকর্ড ছিলনা ।
খনির একটি সুত্র জানায়, বিশ্ব মানের অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি এবং যন্ত্রাং আমদানীর পর ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি খনির নতুন স্টোপ নির্মাণ, উন্নয়ন ও পাথর উৎপাদনের কাজ একই সাথে চালিয়ে যাচ্ছে। প্রতিমাসে ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে জিটিসি’র বিদেশী খনি বিশেষজ্ঞ, দেশী প্রকৌশলী এবং প্রায় ৭ শত খনি কর্মী কাজ করে যাচ্ছেন। যারই চলমান উৎপাদন প্রক্রিয়ায় তিন শিফটে এক দিনে ৫ হাজার ৩ শত ২৭ মেট্রিক টন পাথর উৎপাদন খনিটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে জিটিসি আশার আলো দেখিয়েছে।
উল্লেখ্য গত ২০০৭ সালের ২০ মে মধ্যপাড়া পাথর খনি বাণিজ্যিক উৎপাদনে যায়। তিন শিফটে প্রতিদিন সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করে উৎপাদন শুরু করা হলেও প্রতিদিনি মাত্র এক শিফটে পাথর উৎপাদন সীমাবদ্ধ ছিল ৭ থেকে ৮ শত টনের মধ্যে। ফলে খনিটি প্রায় শত কোটি টাকা লোকসানের মুখে পড়ে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451