মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিস্তা ব্যারাজে পিকআপের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮
  • ৫৪৫ বার পড়া হয়েছে

হাসান মাহমুদ
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প
তিস্তা ব্যারাজে পিকআপ ভ্যানের ধাক্কায় রহিদুল ইসলাম (২৫) নামে এক আনসার
সদস্য’র মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ডিউটি শেষে ব্যারাকের ফেরার পথে উপজেলার
দোয়ানী তিস্তা ব্যারেজের ১৫ নং গেটে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রহিদুল নীলফামারী জেলার সৈয়দ পুর উপজেলার বাসিন্দা। তিনি দোয়ানী
আনসার ফাঁড়িতে কর্মরত ছিলেন।
এ বিষয়ে দোয়ানী পুলিশ ফাঁঁড়ির ইনচার্জ এস,আই আফাজুল ইসলাম জানান,
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় রহিদুল ডিউটি শেষে দোয়ানী অবসর থেকে ব্যারাকে
ফিরছিলো। ফেরার পথে ব্যারাজের ১৫ নং গেটের সামনে একটি পিকআপ তাকে ধাক্কা
দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল
হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে পিকআপটি সনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451