বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফেনীতে বাস-অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮
  • ৫৪২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ঃ

ফেনী সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

আজ শুক্রবার বিকেল সোয়া ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার লেমুয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাশেদ চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- অটোরিকশাচালক রুহুল আমিন (৫০), একই পরিবারের সদস্য নাসিমা আক্তার (৪০), অন্তসত্ত্বা সালমা আক্তার (২০), সাহাদাত হোসেন (২৫), নাসির উদ্দিন (২৬) ও দেলওয়ার  হোসেন (২০)। এঁদের বাড়ি জেলার সোনাগাজী উপজেলার নবাবপুরে।

পরিবারের আরো দুই সদস্য সুমি আক্তার (২৫) এবং শিশু আরাফাত (৩) ফেনী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই পরিবারের সাত সদস্য সিএনজিচালিত অটোরিকশায় করে ফেনী শহরের সহদেবপুরের এক আত্মীয় বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে নিজেদের বাড়ি সোনাগাজীর নবাবপুরে ফিরছিলেন। পথে হাইওয়ে পুলিশ অটোরিকশাটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু চালক সেটি না মেনে দ্রুত উল্টোদিকে ঘুরিয়ে পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করে।

এ সময় পেছনে থাকা ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। জনতা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।

আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছয়জনকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451