বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ভারী বর্ষণে তালার ১০০টি গ্রাম প্লাবিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,তালা

ভারী বর্ষনে সাতক্ষীরা তালা উপজেলার নিম্নঅঞ্চল প্লাবিত হয়েছে। অন্তত ১০০টি

গ্রাম প্লাবিত হয়েছে। রবিবার সকাল থেকেই টানা বর্ষনে বিপর্যস্ত হয়ে পড়েছে

গোটা তালা উপজেলার জনজীবন। স্থবিরতা বিরাজ করছে কর্মময় জীবনযাত্রায়। স্কুল-

কলেজের শিক্ষার্থী, শ্রমজীবী ও চাকুরিজীবী মানুষরা পড়েছে বিপাকে। বিপর্যয়ে

পড়েছে নিন্মাঞ্চলের মানুষরা। ভেঁসে গেছে হাজারো মানুষের মৎস্য ঘের ও ফসলি জমি।

পানি নিস্কাশনে সোমবার সকাল থেকে উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা

নির্বাহী অফিসার ফরিদ হোসেন, তালা থানার ওসি মো. ছগির মিঞা,উপজেলা প্রকল্প

বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহাফুজুর রহমান ও স্ব -স্ব ইউনিয়নের চেয়াম্যানেদের

সাথে নিয়ে বেশ কয়েকটি স্থানের ড্রেন থেকে পানি নিস্কাশনের পথ সুগম করেন।

এর মধ্যে সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার

জাকির হোসেন জানান, তার ইউনিয়নের মহল্লাপাড়া, বারুইহাটি, খানপুর,

জেয়ালানলতা, কেসমতঘোনা, শাহাপুর, মুড়াকুলিয়াসহ ১২টি গ্রাম প্লাবিত

হয়েছে।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, অতিবর্ষণে তার

ইউনিয়নের কানাইদিয়া, কৃষ্ণকাটি, চরকানাইদিয়া, জেঠুয়া, নেহালপুর, জালালপুর,

শ্রীমন্তকাটি ও দোহার গ্রাম প্লাবিত হয়েছে। তিনি বলেন, কপোতাক্ষ নদ দিয়ে

পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এছাড়া খলিলনগর ইউনিয়নের মহান্দি, গোনালীসহ কয়টি গ্রাম পানিতে তলিয়ে

গেছে। ইসলামকাটিইউনিয়নের খরাইল,ভবানিপুর,কাজিডাঙ্গা,বারাত,

গাপালপুর,নারায়নপুর,ঘোনা,ঢেমশাখেলা,গনডাঙ্গাসহ প্রায় ১২ টি গ্রাম প্লাবিত।

তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াপাড়া,কলাপোতা,তেঁতুলিয়া,দেওয়ানীপাড়া,শিরাশুনিসহ

উপজেলার প্রায় অন্তত ১০০টি গ্রাম প্লাবিত হয়েছে।

তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান,তালা উপজেলার ১২টি

ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকা পনিদর্শন

করছি এবং পানি নিস্কাশনের জন্য চেষ্টা চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451