মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেগমগঞ্জে ইয়াবা ও পিস্তল’সহ নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৩৪২ বার পড়া হয়েছে

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিবি মরিয়ম (২৮) নামের এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। হাজীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিবি মরিয়ম ওই এলাকার মনিরুজ্জামানের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মনিরুজ্জামানের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও ৩০পিস ইয়াবা তার স্ত্রী মরিয়মকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আটককৃত বিবি মরিয়মের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, মাদক স¤্রাট মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451