বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

পাঁচবিবিতে ভিজিএফ’র ১৪০ বস্তা চাল জব্দ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৩১৭ বার পড়া হয়েছে

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন থেকে ভিজিএফ’র ১৪০ বস্তা চাল জব্দ করা হয়।
গতকাল সোমবার রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম
গোপনে রক্ষিত চাল গুলি উদ্ধার করেন। ঘটনার পর থেকে চেয়ারম্যান হাবিবুর রহমান হবু
পলাতক রয়েছে।
জানা গেছে, গত রবিবার রাতে মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ভিজিএফ’র ১৪০ বস্তা
চাল আলাদা করে ইউনিয়ন ভবনের প্রাণি সম্পদ অফিস কক্ষে তালা দিয়ে রাখেন। গতকাল
সোমবার অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ’র কিছু চাল বিতরণ করা হলেও ওই ১৪০ বস্তা
চাল বিতরণ করা হয়নি। তদারকি কর্মকর্তা যাবার পূর্বেই চেয়ারম্যান চাল বিতরণ শুরু
করেন। জনপ্রতি ২০ কেজি চাল পাবার কথা থাকলেও দেয়া হয়েছে ১৩ কেজি থেকে ১৮
কেজি।
ইউপি সদস্যরা জানান, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের যোগসাজশে এই ঘটনা
ঘটেছে। ২নং ওয়ার্ডের বেশ কিছু লোক চাল না পেয়ে ঘুরে গেছে। উপজেলা নির্বাহী
কর্মকর্তা রাজিবুল আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে রাত ৯ টার দিকে মোহাম্মদপুর
ইউনিয়ন পরিষদে যাই। আলাপ আলোচনা করে রাত দেড়টার দিকে প্রাণি সম্পদ অফিসের
তালাবদ্ধ একটি কক্ষ থেকে ভিজিএফ’র ১৪০ বস্তা চাল উদ্ধার করে জব্দ করা হয়। পলাতক
থাকায় চেয়ারম্যানের বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451