মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি বার বার আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নির্বাচন বানচালের চক্রান্ত করছে : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৪১১ বার পড়া হয়েছে

 

 

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : সড়ক পরিবহণ ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বার বার আন্দোলনে ব্যর্থ হয়ে
এখন নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তবে তাদের এ চক্রান্ত সফল হবে না। শেষ
হাছিনার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে তাদের সকল চক্রান্ত প্রতিহত করা
হবে। দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে
শোক দিবসের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন। আ’লীগের সাধারণ সম্পাদক উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন,
আমরা উন্নয়ন করছি। আপনারা শুধু জনগণের সাথে থাকুন। তাদের সাথে ভাল
ব্যবহার করুন। জনগণকে খুশি রাখুন। জনগণ খুশি থাকলেই আমাদের উন্নয়ন
কর্মকান্ড সার্থক হবে। দলের পরিচয়ে সাধারণ মানুষের প্রতি অন্যায় আচরণ
করলে তাকে ছাড় দেয়া হবেনা। অনিয়মকারীদের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন
করা হবে। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সভাপতিত্বে অনুষ্ঠনে
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪
আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের
চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ
নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কবিরহাট উপজেলার কবিরহাট পৌর
মিলনায়তনে শোক দিবসের কাঙালি ভোজের জন্য ইউনিয়ন আ.লীগের নেতাদের
মাঝে ১০টি গরু বিতরণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451