সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

স্মার্ট কার্ড বিতরণ করা হবে যে ২৭ জেলায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৪২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ

জেলা পর্যায়ে বিতরণের দ্বিতীয় ধাপে আরও ২৭ জেলায় এনআইডি বা স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এই কার্যক্রম উদ্বোধন করেন।

সিইসি বলেন, স্মার্ট কার্ডের যাতে কোনো প্রকার অপব্যবহার না হয়, কেউ যেন অপব্যবহার করতে না পারে সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরও বলেন, আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে সব নাগরিকের কাছে এটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

ভোলায় সিইসি কেএম নূরুল হুদা, ময়মনসিংহে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শ্বশুর বাড়ি চাঁদপুরে মো. রফিকুল ইসলাম, নিজ জেলা নওগাঁয় কবিতা খানম, যশোরে শাহাদাত হোসেন চৌধুরী, মুন্সিগঞ্জে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, মৌলভীবাজারে অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এবং মাদারীপুর জেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

দ্বিতীয় ধাপে ফরিদপুরের ভাংগা এবং বাকি ২৬টি জেলার সদর উপজেলাগুলোতে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। তারপর পর্যায়ক্রমে সংশ্লিষ্ট জেলার অন্য উপজেলা গুলোতে এ কার্যক্রম গ্রহণ করা হবে।

যেসব সদর উপজেলায় কার্ড বিতরণ করা হবে সেগুলো হল- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চুয়াডাংগা, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, রাজবাড়ী, মাদারীপুর, ভোলা এবং মৌলভীবাজার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451