বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

ঝিনাইদহে শিশু পিয়াসের নির্যাতনে মামলা !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০১৬
  • ২৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে পিয়াস নামে এক কিশোরকে মাত্র ৭শ’ টাকা চুরির অপবাদ

দিয়ে-নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত

নির্যাতনকারী দোকান মালিক তিজারত হোসেন পলাতক রয়েছেন।

রোববার (২১ আগস্ট) বিকেলে কিশোর পিয়াসের খালু বাদী ৩ জনকে

আসামি করে থানায় মামলা করেছে। গুরুতর আহত কিশোর পিয়াসকে

ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিয়াসের স্বজনরা জানিয়েছেন,শনিবার (২০ আগস্ট) সকালে ঝিনাইদহ

শহরের কবি সুকান্ত সড়কের সুলতান মার্কেটে অবস্থিত তিজারত

ইলেকট্রনিক্সের দোকান থেকে ৭শ’ টাকা চুরির অভিযোগ এনে পিয়াসকে

মারপিট করে দোকান মালিক।

এ সময় হাতুড়ি, কাঠের বাটাম ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে

রক্তাক্ত করা হয়। এরপর রাত ১২টার দিকে পিয়াসকে ঝিনাইদহ সদর হাসপাতালে

ভর্তি করে তার স্বজনরা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেন্দ্রনাথ সরকার

সাংবাদিককে জানান, কিশোর নির্যাতনের ঘটনায় তার খালু রুস্তম আলী

বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার নং-২৯। বিষয়টি তদন্ত করে

দোষীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451