সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি মেডিক্যালে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা ৫০০ বাড়ানোর সিদ্ধান্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৩৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সরকারি মেডিক্যাল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা ৫০০ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার সচিবালয়ে সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ৩১টি সরকারি মেডিক্যাল কলেজে ৩ হাজার ৩১৮টি আসন রয়েছে। গত এক যুগ ধরে ভর্তির ক্ষেত্রে কোনো আসন বাড়ানো হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মোট ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলা হয়, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ড, সরকারি মেডিকেল কলেজগুলোর বিদ্যমান সুযোগ-সুবিধা এবং হাসপাতালের শয্যা সংখ্যা বিবেচনা করে গুণগত চিকিৎসা শিক্ষা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, মেডিক্যাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে ৫ অক্টোবর; আর ৯ নভেম্বর হবে ডেন্টালে ভর্তির পরীক্ষা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451