বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

মগবাজারে বাসচাপা: মালিকের জামিন, চালকের নাকচ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৩৪৮ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা : রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেইটের কাছে মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রানাকে বাসচাপায় হত্যার অভিযোগে গ্রেপ্তার এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্করকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহাদ বিন আমিন চৌধুরী তাকে জামিনের নির্দেশ দেন।

একই আদালত ওই বাসের চালক ইমরান সরদারের জামিন আবেদন নাকচ করেন। গতকাল মঙ্গলবার দুজনকে রিমান্ড শেষে আদালতে পাঠানোর পর একই আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে জামিন আবেদন শুনানির জন্য ‌আজ বুধবার দিন ধার্য করেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান কালের কণ্ঠকে বলেন, এসপি গোল্ডেন লাইনের মালিক জুনায়েদকে জামিন দেওয়া হয়েছে। আসামি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এই কারণে আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে তাঁকে।

অন্যদিকে, চালকের জামিন নাকচ করা হয়েছে। শুনানির সময় আসামি পক্ষের আইনজীবীরা বলেন, মালিক ঘটনাস্থলে ছিলেন না। তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার দায়-দায়িত্ব তার ওপর বর্তায় না।

গত ৩ আগস্ট দুপুর দেড়টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের পাশে এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি মিনিবাসের চাপায় সাইফুল ইসলাম রানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451