সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান ভস্মিভূত ॥ প্রায় সোয়া কোটি টাকার ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০১৬
  • ২৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধা জেলা শহরের ১নং

ট্রাফিক মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৮টি দোকানের

কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আরও

৭টি দোকান। সোমবার সকালে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার

সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয় লোকজন মিলে প্রায় দু’ঘন্টা

চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সোয়া কোটি টাকার মালামাল

পুড়ে ভস্মিভূত হয়েছে।

সকাল ৭টায় একটি দোকান থেকে আগুন লেগে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে

পড়ে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি টীম এসে আগুন

নেভানোর চেষ্টা করলেও তারা আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে গাইবান্ধার

গোবিন্দগঞ্জ ও রংপুরের পীরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট

এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোন দোকান থেকে ওই

অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে তা নিরুপন করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে

যাওয়া দোকানগুলো হলো- টিপু মটর সাইকেল সার্ভেসিং সেন্টার, সাহেব

অটো পাটর্স এর দোকান, রহমান ব্রাদার্স, ডেন্টাল কেয়ার, আদনান

কনফেকশনারী, সুজন ফল ভান্ডার, বেলাল ফল ভান্ডার নামে দুটি ফলের দোকান,

নান্না বিরিয়ানি হাউজ। এছাড়া ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে

আয়ুবেদ ইউনানী ওষুধের দোকান, একটি ড্রাইওয়াস লন্ড্রী, শাহনাজ

বোডিং হাউজসহ অন্যান্য দোকান।

গাইবান্ধা ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক আজিজুর রহমান

জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলে উলেখ

করেন। এদিকে গাইবান্ধার জেলা মো: আব্দুস সামাদ অগ্নিকান্ডের কারণ

নির্ণয়ে তিন সদস্যের একটি তদন্ত টীম গঠনের কথা ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451