সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পায়েলের বাবার আমরণ অনশনের ঘোষণা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ৩৪৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামঃ

ছেলে হত্যার বিচারের দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র সাইদুর রহমান পায়েলের বাবার গোলাম মাওলা। আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই ঘোষণা দেন। সড়ক অবরোধ করে সকাল ১১টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলা এই কর্মসূচির কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে আন্দোলনকারীরা নিজেরাই সরে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের আয়োজনে এই মানববন্ধনে পায়েলের বাবা বলেন, ‘প্রধানমন্ত্রীও স্বজন হারিয়েছেন। তিনি স্বজন হারানোর বেদনা বোঝেন। আমাদের কষ্টের কথা জানাতে চাই উনাকে। আশা করি, প্রধানমন্ত্রীর দেখা পাব আমরা। ৪৮ ঘণ্টার মধ্যে উনার দেখা না পেলে সন্তান হত্যার দ্রুত বিচার পেতে যাব আমরণ অনশনে। ছেলের সাথে কবরে যাব আমরাও।’

উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে দুই বন্ধু আকিবুর রহমান আদর ও মহিউদ্দিনের সঙ্গে হানিফ পরিবহনের ভলভো বাসে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন পায়েল। পরে মুন্সিগঞ্জের ভাটেরচর সেতুর নিচের খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করা হয়। এরপর পুলিশ হানিফ পরিবহনের ওই বাসের চালকসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করে। পুলিশী জেরায় তারা স্বীকার করে, পায়েল বাসে উঠতে গিয়ে দরজার ধাক্কায় মারাত্মক আহত হন।

এই দুর্ঘটনার দায় এড়াতেই গুরুতর আহত পায়েলকে চিকিৎসার ব্যবস্থা না করে একটি খালে ফেলে দেয় বাসের কর্মীরা! এই ভয়ানক অমানবিক ঘটনায় তোলপাড় পড়ে যায় সারাদেশে। চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসিন্দা পায়েলের মৃত্যুর পর থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম চলে আসছে। এর মধ্যেই গত রবিবার রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সারাদেশে শুরু হয়েছে কিশোর-কিশোরীদের আন্দোলন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451