শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

কালীগঞ্জে সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে
হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গোলাম হোসেন(৫৮) নামে এক সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। এ ঘটনায় সন্দেহ জনক একজনকে আটক করে জিজ্ঞসাবাদ করছে পুলিশ। তবে তার নাম জানা যায়নি।
মঙ্গলবার(৩১ জুলাই) সকালে নিজ শয়ন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত সার ব্যবসায়ী গোলাম হোসেন উপজেলার চলবলা ইউনিয়নের নিথক অচিনতলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সীমান্ত সিনেমা হল মার্কেটের সার ব্যবসায়ী ছিলেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই) বাদল কুমার জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাতেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরে গোলাম হোসেন। দুই মানসিক প্রতিবন্ধি ছেলেকে সাথে নিয়ে খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন তিনি। এমতাবস্থায় রাতে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া গোলাম হোসেনের গলা ও শরীরের বেশ কিছু স্থানে কোপানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, সকালে বাড়িতে কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে ফেলে এবং বিছানায় গোলাম হোসেনের রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাস্থল পরিদর্শনে আসা সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, পুর্ব শত্রুতা, প্রতিবন্ধি ছেলেসহ সব বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451