শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাতীবান্ধায় বসত ঘর আগুনে পুড়ে ছাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৩১৬ বার পড়া হয়েছে

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ
ঘটনায় প্রায় আড়াই লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান
ক্ষতিগ্রস্ত পরিবারের মালিক আবেদ আলী কসাই।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ
অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ সময় টিভি, ফ্রিজ, টাকা, হাঁস মুরগী, কবুতরসহ
ঘরের আসবাপত্র পুড়ে ভুষ্মিভূত হয়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মালিক আবেদ আলী জানান, শনিবার বেলা ১২টার
দিকে আমার স্ত্রী বাড়ির বাইরে কাজ করতেছিলো। এ সময় হঠাতই ওই ঘরে আগুন
দেখে চিৎকার করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা
করে ও হাতীবান্ধা ফায়ার ষ্টেশনে খবর দেয়। ফায়ার ষ্টেশন টিম দ্রুত এসে
স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে বসত ঘরটিসহ সবকিছু
আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
হাতীবান্ধা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান,
আমরা খবর পেয়ে সেখানে দ্রুত ছুটে যাই আর আগুন নিয়ন্ত্রনে আনি। তবে
ততক্ষনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ওই পরিবারের প্রায় আড়াই
লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়। এছাড়া বৈদ্যুতিক শর্ট
সার্টিক থেকে এ অগ্নি কান্ডের ঘটনাটি ঘটে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফৌরদোস আহমেদ
জানান, আমি অফিসের কাজে বাইরে আছি। এখান থেকে বিকেলের মধ্যে রওনা হবো এবং
পৌছে ঘটনাস্থলে যাবো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451