শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

কালীগঞ্জে আলোর পথে ৮ মাদক ব্যবসায়ী  

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ২৯৪ বার পড়া হয়েছে
হাসান মাহমুদ;
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় পলাতক ৮ মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আনুষ্ঠানিক ভাবে আত্মসমার্পন করেছেন।
বৃহস্পতিবার(২৬ জুলাই) রাতে উপজেলার চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা পুলিশ সুপার এসএম রশিদল হকের কাছে শপথ বাক্যপাঠ করে আতœসমার্পন করেন।
এ সময় আলোর পথে ফিরে আসা মাদক ব্যবসায়ীদের হাতে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক।
পলাতাক আতœসমার্পনকারী মাদক ব্যবসায়ীরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নেরর খামারভাতি গ্রামের মৃত বছর উদ্দিনের বড় ছেলে বাবলু মিয়া(৪৪), ছোট ছেলে শাবলু মিয়া(৩৬), একই গ্রামের মোকছেদ আলীর ছেলে খবির উদ্দিন(৫৭), মৃত জয়নালের ছেলে রবিউল ইসলাম(২৭), মৃত আব্দুল করিম বখসের ছেলে হাফিজুর রহমান(৩০), মোস্তফা মিয়ার ছেলে মোফাজ্জল হোসেন(৩৬), লতাবর গ্রামের লুৎফর রহমানের বড় ছেলে ফারুক হোসেন(৩০) ও তার ছোট ছেলে শহিনুর ইসলাম (২৭)।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, মাদক ব্যবসায়ীদের এখনো সুযোগ আছে এ ব্যবসা ছেড়ে আলোর পথে আসার। যারা ফিরতে চান তারা আমাদের সহায়তা নিতে পারেন। আমরা আপনাদের সহযোগীতা করবো। আর যারা আসবেন না ও আসার পরে আবার ফিরে যাবেন তাদের পরিনাম হবে খুব খারাপ হবে।
চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আতœসমার্পন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রবিউল হাসান, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন, লালমনিরহাট জেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451