বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামের অনন্তপুর সীমা‌ন্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও ঔষধ জব্দ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৩০৫ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমা‌ন্ত
এলাকায় অভিযান চালিয়ে বিজিবি’র সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয়
প্রসাধন সামগ্রী ও ঔষধ জব্দ ক‌রে‌ছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে ওই
সীমান্তের ৯৪৭ নম্বর আন্তজার্তিক সীমানা পিলারের ৪নং সাব পিলারের
পাশে অবস্থান নেন অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা। এ সময় ‌একদল
চোরকারবারী ভারত থেকে বস্তা ভর্তি প্রসাধন সামগ্রী ও ঔষধ নিয়ে
বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি’র ধাওয়ায় ৩ বস্তা প্রসাধনী ও ঔষধ ফেলে
পালি‌য়ে যায় তারা। পরে বিজিবি’র সদস্যরা ওই প্রসাধনী ও ঔষধ গুলো জব্দ
করে ক্যাম্পের নিয়ে আসে। জব্দকৃত প্রসাধনী ও ঔষধ গুলোর আনুমা‌নিক
মূল্য প্রায় ২ লাখ টাকা।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়‌নের অধীন ‌কাশিপুর কোম্পা‌নী
কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম জানান, জব্দকৃত প্রসাধনী ও ঔষধ গুলো
জয়মনিরহাট কাস্টমস্ অফিসে জমা দেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451