বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

শৈলকূপার আবাইপুরে আবারও সন্ত্রাসী হামলায় ৩ জন আওয়ামীলীগ নেতা কর্মী আহত  

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

 

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আবাইপুর ইউনিয়নের বাঘণী গ্রামে পুজা উৎযাপন কমিটি গঠনে মত বিরোধের ফলে গতকাল সকাল ৭.৩ মিনিটের দিকে বাঘনি গ্রামের ২০/২৫ জনের একদল অতর্কিত হামলা চালিয়ে আবাইপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাঘনি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মহীন্দ্রনাথ বিশ্বাস (৬০), জয়ন্ত বাড়ই (৩০)ও সঞ্চয় বিশ্বাস কে আহত করে।

 

 

 

গ্রামবাসী পরে এদের কে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে এই ৩ জন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

 

 

হামলা প্রসঙ্গে আহত জয়ন্ত বাড়ই জানিয়েছে, সকাল ৭.৩০ মিনিটের দিকে বাঘনি গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস, মাদল চন্দ্র বিশ্বাসের ছেলে মনোরঞ্জন বিশ্বাস, বিনোদ বিশ্বাসের ছেলে বিপুল বাড়ই, নিমাই বিশ্বাসের ছেলে নিশিকান্ত, বিধান, তিসি, ত্রিপদ বিশ্বাসের ছেলে সজিবও জীবন, সুরেন্দ নাথ বিশ্বাসের ছেলে কুমারেস, অরবিন্দ্র, যতিন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সুবাস সহ প্রায় ২০/২৫ জনের একটি দল হঠাৎ করে হামলা চালায়। কিন্তু পুজা কমিটি নিয়ে মত বিরোধ হলেও মুলত হামলা কারিরা বিএনপির রাজনীতির সাথে জড়িত ।

 

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা নৌকা প্রার্থীর জন্য কাজ করেছিলাম বলেই আমাদের উপর এই হামলা হয়েছে। উল্লেখ্য, ঝিনাইদহে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণার পর থেকে আবাইপুর ইউনিয়নে এই ধরনের হামলা লেগেই আছে।

 

 

 

১১ নং আবাইপুর ইউনিয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি শৈলকূপা উপজেলা যুবলীগের সহ সভাপতি গাঙ্গুটিয়া গ্রামের বক্কার বিশ্বাসের ছেলে শহিদুল ইসলামের উপর হামলার ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি হামলা সংগঠিত হল।

 

 

 

জানা গেছে, ঘটনায় পর শৈলকূপা থানার অফিসার ইন চার্জ ঘটনা ¯’ল পরিদর্শন করেন। সবাইকে শান্তি শৃঙ্গলা বজায় রাখার আহবান জানান।

 

 

 

হাট ফাজিলপুর ক্যাম্পের ইনচার্জ এস আই জামিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে পুজা কে কেন্দ্র করে গোলমাল সৃষ্টি হয়েছে। ও সি স্যার সবাইকে নিয়ে মিটিং করছে যাতে আর নতুন করে অরাজকতা সৃষ্টি না হয়।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451