বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ জুলাই, ২০১৮
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঃ ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার গ্রাম
বাংলার ঐতিহ্যবাহী হাতে তৈরি বাঁশের ধানের গোলা এক সময় আপামর মানুষের
কাছে ব্যাপক চাহিদা থাকলেও কালের পরিবর্তনে তা বিলুপ্তির পথে। আশির দশকের
দিকে ওইসব ধানের গোলা সাধারণ মানুষের ঘরে ঘরে নতুন ধানের সময় ব্যবহার
হতো। মানুষের জীবন-মানের পরিবর্তনের ফলে আধুনিকতার ছোঁয়া লেগেছে তাদের
পারিবারিক ব্যাবহার্য উপকরণে। ফলে ঐতিহ্যবাহী বাঁশের ধানের গোলার জায়গা
দখল করে নিয়েছে পাটের বস্তা। এগুলো তৈরি ঝামেলামুক্ত ও সহজে বাজারে পাওয়া যায়
বলে আধুনিক মানুষ বাঁশের গোলার পরির্বতে এসব আধুনিক উপকরণ ব্যবহারে
দিনদিন অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে হারিয়ে যাচ্ছে বাঁশের গোলার কদর। গ্রাম বাংলার
বাঁশের গোলার চাহিদা কমে গেলেও ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকায় নসিবগঞ্জ হাটে
আজও এই বাশেঁর গোলা পাওয়া যায়। সংসারের চাহিদা মেটানোর জন্য পরের
বাড়িতে দিনমজুর কাজে নারীদের ব্যস্ত থাকতে হলেও অবসর সময়ে যেটুকু সময় পায়
সে সময়ে বাঁশের গোলা তৈরির কাজে ব্যস্ত থাকেন। হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার
ঐতিহ্যবাহী বাশেঁর গোলা তারা নিজস্ব সংস্কৃতিতে আকঁড়ে ধরে রেখেছে। তারা
জানায় আগের মত আর বাঁশের গোলা বিক্রি হয় না। বিভিন্ন প্রকার পাটের বস্তা,
প্লাস্টিক বস্তাসহ আধুনিকতার ছোঁয়া লেগে বাশেঁর জিনিসপত্র আর কেনছেন
না ক্রেতারা। তাই আমাদের বাশঁ মালিদের সংসার খুব কষ্টে কাটছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451