মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আইনের মধ্যে থেকে আমরা সব সময় সুষ্ঠ নির্বাচন করতে চাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, আইনের মধ্যে থেকে
আমরা সব সময় সুষ্ঠ নির্বাচন করতে চাই। সুষ্ঠ নির্বাচন হলেও
অনেকে তা নিয়ে প্রশ্ন তোলে বলেন সুষ্ঠ নির্বাচন হয় নাই।
আইনে আছে কোন ভোট কেন্দ্রে কিছু ব্যালট ছিনতাই হয়ে
যায় বা কিছু অঘটন ঘটে তাহলে সেসব কেন্দ্রে নির্বাচন বন্ধ
করে রাখব। পরে ব্যালট পেপার উদ্ধার করে নির্বাচনী পরিবেশ হলে
নতুন করে নির্বাচন করব।
গাজিপুরের নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে যে প্রশ্ন উঠেছে
সে প্রসঙ্গে তিনি বলেন, সেখানে যা ঘটেছে তা
আইনানুগভাবে পদক্ষেপ নিয়েছি। আইনে যা আছে আমরা তা
করেছি।
তিনি আরও বলেন সুষ্ঠ নির্বাচন নিয়ে মানুষের যে চিন্তা আমরা
হয়তো সে রকম সব সময় করতে পারবো না তবে আমরা আইনানুগ
নির্বাচন করব। আইনানুগ নির্বাচন করতে পারলে মোটামুটি
জনগন তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।
তিনি আজ দুপুরে কুড়িগ্রামের উলিপুরে এম এস স্কুল এন্ড
কলেজের হলরুমে কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনী
ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, পুলিশ সুপার
মেহেদুল করিম, রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিনসহ
সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২৫ জুলাই কুড়িগ্রাম- ৩ আসনে উপ-নির্বাচন
অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য একে এম মাঈদুল ইসলামের মৃত্যুতে এ
আসনটি শুন্য হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451