বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাওলি হঠাৎ অসুস্থ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৩৫৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ ভারতীয় বাংলা ও হিন্দি সিনেমার অভিনেত্রী পাওলি দাম হঠাৎ করেই বেশ অসুস্থ হয়ে পড়েছেন।  স্লিপ ডিস্কের ব্যথায় ভুগছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানানো হয়েছে, চিকিৎসক সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন পাওলিকে। আপাতত চিকিৎসকের পরামর্শেই চলছেন এই অভিনেত্রী। এখন আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন।

এদিকে শুক্রবার মুক্তি পেয়েছে পাওলি অভিনীত নতুন সিনেমা ‘মাটি’। অসুস্থতা সত্ত্বেও সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু পরে আবারও অসুস্থ হয়ে পড়েন।ছবিতে পাওলির চরিত্রের নাম মেঘলা। ছবির কাহিনি গড়ে উঠেছে মূলত মেঘনার পরিবারকে কেন্দ্র করে। তার দাদা ও বাবা দেশভাগের পর ১৯৫৫ সালে বাংলাদেশ থেকে কলকাতা চলে যান। কিন্তু বাংলাদেশে থেকে যান তাদের পরিবারের অনেকে। এক সময় তার দাদা প্রতিজ্ঞা করেন দেশে ফিরে যাবার। তার এদেশে ফেরা নিয়ে শুরু হয় জটিলতা। এদিকে মেঘলাও তার বান্ধবী জিনিয়ার বিয়েতে অংশ নিতে কলকাতা থেকে বাংলাদেশে আসতে চান। তার এ বাংলাদেশ সফর নিয়ে জন্ম নেয় নানান ঘটনার।পাওলির অন্যান্য সিনেমার মতো ‘মাটি’তে তার অভিনয় দর্শকরা পছন্দ করেছেন। এদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় ‘কণ্ঠ’র ডাবিংয়ের কাজ করার কথা ছিল পাওলির।কিন্তু এই মুহূর্তে অসুস্থতার কারণে ডাবিংয়ের তারিখ পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। নতুন বছরের শুরুতেই সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451