মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহানায়ক রহমানের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আব্দুল আওয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ষাটের দশকের বাংলা চলচিত্রের
মহানায়ক রহমানের মৃত্যুবাষিকীতে ঠাকুরগাঁওয়ে গত বুধবার সকাল ১১
টায় সাধরণ পাঠাগার হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় উক্ত
অনুষ্ঠানের আয়োজন করে, কর্নেট সাংস্কৃতিক সংসদ ও রহমান স্মৃতি
সংরক্ষণ পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি আয়োজিত হয়। বক্তারা ষাটের
দশকের বাংলা চলচিত্রের মহানায়ক রহমানের স্মৃতিচারন করতে গিয়ে অভিযোগ
করে বলেন , বাংলা চলচিত্রের শুরুর দিকে দেশবরেণ্য নায়ক ছিলেন রহমান। বাংলা
চলচিত্রকে একটি নতুন দীশায় পরিচালিত করতে অক্লান্ত প্রচেষ্টা করেছেন
তিনি। অভিনয় করতে গিয়ে বরণ করেছেন পঙ্গুত্বকে। অথচো দেশ বরেন্য এ
শিল্পীর স্মৃতি সংরক্ষণে দেশে চলচিত্র অঙ্গনে তেমন কোন উদ্দোগ নেই বললেই
চলে। উল্লেখ্য, দেশ বরেণ্য এ শিল্পী তার অভিনিত চলচিত্র দিয়ে বাংলাদেশ ছাড়াও
ভারত উপমহাদেশের দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন সফলতার সাথে। তার
অভিনিত চলচিত্র গুলির মধ্যে এদেশে তোমার আমার, চান্দা, দর্শন, হারানো
দিন, জেয়ার ভাটা, তালাশ, মিলন, বাহানা উল্লেখযোগ্য। ঠাকুরগাঁওয়ের
প্রবীন শিক্ষাবীদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ মনোতোষ কুমার দে এর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও
প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী। এসময় আরো বক্তব্য দেন নায়ক রহমানের
বাল্য কালের সহপাঠী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নিচি,কর্নেট
সাংস্কৃতি সংসদের সহ সভাপতি এবিএম সিদ্দিক বাবু ,কর্নেট
সাংস্কৃতি সংসদের প্রাক্তন সভাপতি সাজেদুর রহমান সাজেদ, রহমান
স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও কর্নেট সাংস্কৃতিক সংসদের সাধারন
সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন
ঠাকুরগাঁও রোড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল করিম, আটোয়ারী
উপজেলার মোহাম্মদ আলী, ইউসুফ আলী, আব্দুল্লাহ হাল বাকী, মজিবর
রহমান, মুক্তিযোদ্ধা মন্তোস কুমার রায় (মহেষ) সাংবাদিক আব্দুল্লাহক দুলাল।
দৈনিক মানব বার্তার জেলা প্রতিনিধি,আব্দুল আওয়াল, দৈনিক লোকায়ন
প্রতিনিধি হামিদুর রহমান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451