সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডোমারে ভুয়া পুলিশ পরিচয়ে বাবা ও ছেলে আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

ক্রাইম রিপোর্টার নীলফামারী॥নীলফামারীর ডোমারে প্রতারনা কালে
ভুয়া পুলিশ পরিচয়ে বাপ ও ছেলে কে আটক করেছে এলাকাবাসী।
যানাযায় রবিবার দুপুরে ডোমার বাজার মসজিদ মার্কেটে
কাউন্সিলর আহসান হাবিব এর হিমি বস্ত্রালয়ে ও যুবরাজের লিপন
গার্মেন্টসে গিয়ে ডোমার থানার নতুন এসআই রাশেদ নাম
পরিচয় দিয়ে বাপ ছেলে মিলে প্রায় ২৫ হাজার টাকার শাড়ী, লুঙ্গী ও
থ্রি পিছ নিয়ে থানায় গিয়ে স্ত্রী সন্তানদের দেখীয়ে পছন্দ করে
ফেরত নিয়ে আসবে বলে জানায়। তাদের কথায় সন্দেহ হলে থানায়
ফোন করে জানতে পারে ওই নামে কোন নতুন অফিসার নাই। অনেক
খোজাখুজির পর বাপ ও ছেলে কে পৌর এলাকার ছোট রাউতা
আন্ধারুর মোড় থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তারা
হলেন, রংপুর আলম নগর সেনপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে
আবুল কালাম আজাদ (৫০) ও তার ছেলে মাইদুল ইসলাম রাহি (১৬)।
বর্তমানে তারা জলঢাকা উপজেলার আলা এন্ড ব্রাদার্স পেট্রোল
পাম্প এলাকায় গত ৮ মাস ধরে অবস্থান করছে। তারা বিভিন্ন
এলাকায় দীর্ঘদিন ধরে এধরনের প্রতারনা করে আসছে বলে জানান
যায়। তাদের কাছ থেকে দোকানের মালামাল ও ডিসকাভার ১৩৫
সিসি একটি মোটর সাইকেল যার নম্বর রাজশাহী ল- ১১-২৫১০ জব্দ
করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ওসি মোকছেদ
আলী বলেন,আটককৃত প্রতারকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে
।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451