সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ঝিনাইদহের কালীগঞ্জ বাস্তহারালীগের সভাপতি রিপন জোয়ারদার জেএমবির নামে চিঠি পাঠিয়ে নিজেই ধরা অত:পর বহিস্কার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

 

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ:

 

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে জেএমবির নামে চিঠি পাঠিয়ে হুমকী দেওয়ার ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা বাস্তহারা লীগের সভাপতি রিপন জোয়ারদার নিজেই এই চিঠি পাঠিয়ে প্রশাসনকে এক বিব্রত অব¯’ায় ফেলে দিয়েছিলেন।

 

 

 

বাস্তহারা লীগের ঝিনাইদহ জেলা কমিটির একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। সুত্রমতে রিপন জোয়ারদার ¯’ানীয় এমপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরী দেওয়ার নামে প্রায় ৫৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

 

 

 

বিষয়টি জানাজানি হওয়ায় রিপন জোয়ারদার দল ও ¯’ানীয় এমপির অনুকম্পা অর্জনের জন্য জেএমবির নামে ¯’ানীয় এমপি আনোয়ারুল আজিম আনার ও নিজেকে হুমকী দিয়ে নিজেই চিঠি ছাড়ে।

 

 

 

বিষয়টি বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। নড়ে চড়ে বসে ঝিনাইদহ প্রশাসন। ঝিনাইদহ জেলা বাস্তহারা লীগের সভাপতি ওবাইদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সংগ্রাম ও বিষয়টি স্বীকার করেছেন।

 

 

 

বুধবার এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপন জোয়ারদারের চাতুরতার খবরটি ফাঁস হয়ে পড়ে। ফলে তাকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 

বুধবার রাতে ঝিনাইদহ জেলা বাস্তহারা লীগের সভাপতি ওবাইদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সংগ্রাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালীগঞ্জ উপজেলা বাস্তহারা লীগের সভাপতি রিপন জোয়ারদার সংগঠন পরিপšি’ ও অরাজনৈতিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন বাবুর নির্দেশে বহিস্কার করা হয়।

 

 

 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় কালীগঞ্জ উপজেলা বাস্তহারা লীগের সহ-সভাপতি-মোঃ ইউনুস আলী মাষ্টার, গ্রাম ঝনঝনিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেয়া হয়েছে।

 

 

 

 

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451