মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

জয়পুরহাট গংগাদাসপুর গ্রামে রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা রোপণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৫৫৯ বার পড়া হয়েছে

 

আল মামুন জয়পুরহাট প্রতিনিধি: 
জয়পুরহাটে রাস্তা সংস্কারের দাবিতে রাস্তার উপর ধানের চারা রোপণ করে
প্রতিবাদ করেছে ওই এলাকার ভুক্তভোগী মানুষেরা। বৃহস্পতিবার সকালে
সদর উপজেলার গংগাদাসপুর নামক ওই এলাকার শিক্ষার্থী, কৃষক
দিনমুরসহ সকল স্থরের মানুষেরা এই প্রতিবাদে অংশ নেয়।
রাস্তাটির বেহাল দশার কারনে ওই এলাকার শতাধির শিক্ষার্থীরা শিক্ষা
প্রতিষ্ঠানে যেতে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। সেই সাথে এলাকাটির
কৃষি পন্য বেচা কিনা করতেও পোহাতে হচ্ছে তাদের চরম দূর্ভোগ।
স্থানীয় জন প্রতিনিধিদের কোন প্রকার সহযোগীতা না পাওয়ায় চরম
ক্ষোভ প্রকাশ করলেন ভোক্তভোগীরা।
গংগাদাসপুর গ্রামের ফারুখ হোসেন জানান, আমাদের গ্রামটি
ইউনিয়নের শেষ সীমানা হওয়ার কারনে এই রাস্তাটির বিষয়ে জন
প্রতিনিধিরা কোন প্রকার খোজ খবর নেয় না। ফলে আমাদের এই
রাস্তাটির কোন প্রকার উন্নয়ন হয় না।
একই সাথে ওই গ্রামের শাহারুল ইসলাম শাকিল, এটি এম একরামুল হক
ও মিজানুর রহমান নামে এক শিক্ষার্থী জানান, আমাদের এই রাস্তার
বেহাল দশার কারনে এই গ্রামের শিক্ষার্থীরা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে
যেতে চরম দূর্ভোগ পোহাতে হয়। আমরা চাই, আমাদের রাস্তাটি দ্রুত
সংস্কার করা হক।

তবে স্থানীয় ইউ,পি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত জানান,
গংগাদাসপুর রাস্তাটির বিষয়ে আমি অবগত হয়েছি । আর সেই সাথে
রাস্তাটির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451