রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যা  পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  ডিএনসিসির তহবিল সংক্রান্ত বিভ্রান্তি দূরীকরণে বর্তমান প্রশাসকের বক্তব্য পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ

ধ্বংসের দোরগোড়ায় সমাজ ব্যবস্থা : এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪৯৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন ঃ 

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সমাজ ব্যবস্থা ধ্বংসের দোরগোড়ায়।’ তিনি আরো বলেন, ‘যে সমাজে মানুষ প্রতিবাদ করতে পারে না, কথা বলতে পারে না সে সমাজে মানুষ বাস করতে পারে না।’

আজ বুধবার রাজধানীর বনানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন এইচ এম এরশাদ।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার সমালোচনা করেন এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘ছাত্ররা আন্দোলন করছে সংস্কারের জন্য। কীভাবে তাদের পেটানো হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। ওই ছাত্রদের অভিভাবক যারা সম্মানিত ব্যক্তি তারা সমাজের। তাদেরও ছাড়া হচ্ছে না, তাদেরও আক্রমণ করা হচ্ছে, আটক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কোন সমাজে বাস করি?’

এইচ এম এরশাদ বলেন, ‘মাদকের ছোবলে, চোরাকারবারিদের কষাঘাতে অপসংস্কৃতির তুফানে বাংলাদেশের সমাজ ব্যবস্থা এখন ধ্বংসের মুখে।’

এরশাদ আরো বলেন, ‘দেশের বিবেকবান মানুষ চলমান রাজনীতিকে আর গ্রহণ করছে না। নির্বাচনের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন হওয়া উচিত।’ এরশাদ আরো বলেন, ‘জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তাই ক্ষমতায় আসার স্বপ্নও দেখছে দলটি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451