রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ৩০৮ বার পড়া হয়েছে
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন 

ক্রাইম রিপোর্টার নীলফামারী॥ নীলফামারী জলঢাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে
এক প্রেমিকার অনশনের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ জুন)
উপজেলার বালাগ্রামের চৌপুতি নামক স্থানে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটি
প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন বলে স্থানীয়দের সুত্রে জানা গেছে ।
স্থানীয় সুত্রে আরো জানা যায়,ওই এলাকার মমিনুর রহমানের ছেলে নুর হক (২৩) এর সাথে
একই ইউনিয়নের পশ্চিম বালাগ্রাম চাওরাডাঙ্গী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে শিলা
মনি (২০)এর ঢাকায় থাকা অবস্থায় প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এই সম্পর্ক প্রায় ৩ বছর
থেকে চলে আসে। সম্পর্কের এক পর্যায়ে প্রেমিক নুর হক মেয়েটিকে বিয়ের করবার
কথা বলে শারিরিক সম্পর্ক গড়ে তোলেন ও একাধিকবার মেয়েটির সাথে দৈহিক
মেলামেশা করেন । পরে মেয়েটি প্রেমিক নুর হককে বিয়ের কথা বললে সে এড়িয়ে যাওয়ার
ভান করতে শুরু করে। এতে মেয়েটি কোন উপায় খুজে না পেয়ে বাধ্য হয়ে সোমবার ভোর
বেলা থেকে প্রেমিকের বাড়ির আঙ্গিনায় বিয়ের দাবিতে অনশন করতে শুরু করেন। খবর
সেই থেকে বর্তমান পর্যন্ত প্রেমিক নুর হক লাপাত্তা হয়ে যায়।
অনশনরত শিলা আক্তার বলেন,আমাদের সম্পর্ক প্রায় তিন বছর থেকে চলে আসছে। সে
আমার সব কিছু জোর করে ্ধসঢ়;ওকাধিকবার ভোগ করেছে।এখন সে যদি আমাকে বিয়ে না
করে তাহলে আমার আতœহত্যা করা ছাড়া আর কোন উপায় নাই।আমি এখানে মরবো।
তিনি আরো অভিযোগ করে বলেন,এই বাড়ির(প্রেমিকের বাড়ির) সবাই আমাকে ঘর
থেকে টানা-হেছড়া করে বের করে দেবার চেষ্টায়,নির্যাতন করছেন ও অবিরত অকথ্য ভাষায়
গালিগালাজ করছে।আমি মরলে তারাই আমার মৃত্যুর জন্য দায়ি থাকবেন ।
এ বিষেয়ে প্রেমিক নুর হকের বক্তব্যের জন্য অনেকবার কথা বলবার চেষ্টা করা হলে তার ব্যবহৃত
মুঠো ফোনের সুইচ বন্ধ পাওয়া যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451