বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া এলাকায় নব-দম্পত্তির ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ জুন, ২০১৮
  • ২৯৩ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া এলাকায় একটি বাড়ির
শোবার ঘর থেকে মিলন ও মনিষা বানু নামে নব-দম্পত্তির একই
রশিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে থাকার ঘর থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় নব-
দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে
আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
এলাকাবাসী জানায়, কুড়িগ্রাম শহরের হরিকেশ মধ্যপাড়া এলাকার
বেলাল হোসেনের পুত্র মিলন (২০) একই এলাকার আইয়ুব আলীর কন্যা
মনিষা বানু (১৭) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই
সম্পর্কের সুত্র ধরে গত ১ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
প্রথমে তাদের এ বিয়ে পারিবারিক ভাবে মেনে নিতে না চাইলেও
পরে তা মেনে নেয় উভয় পরিবার।
গত মঙ্গলবার রাতে নব-দম্পত্তি স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে মিলনের
শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। বুধবার দুপুর পর্যন্ত তাদের কোন
সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের ডাকাডাকি
শুরু করে। তাতেও কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তাদের একই
রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন
এলাকাবাসীকে সাথে নিয়ে দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম
জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা
করে।
এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো:
মাহফুজার রহমান জানান, নব-দম্পত্তির আত্মহত্যার কারন এখনও
জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের কারনে এ
ঘটনা ঘটতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451