বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সৈয়দপুরে পিকআপ ভ্যান ও নৈশকোচের সংঘর্ষে ১২ জন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ২৬৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে মরদেহ দেখতে গিয়ে প্রাণ গেলো মা-মেয়ে-নাতনির

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী নৈশকোচের সঙ্গে সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।

রোববার (১৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার বাইপাস সড়কে একটি নৈশকোচ পিকনিকের যাত্রী ভর্তি একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে পিকনিক শেষে নীলফামারী ফিরছিলো। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি নৈশকোচ ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এসময় পেছন দিক থেকে আসা অপর একটি নৈশকোচ তাদের চাপা দিলে এ দুর্ঘটান ঘটে।

এতে পিকাআপ ভ্যানে থাকা আট জন ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার আরও চারজন মারা যায়। এ ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বাসিন্দা বলেও জানা যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির বিষয়টি  নিশ্চিত করেছেন।

খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে অবস্থান করছিলে- নীলফামারী পুলিশ সুপার (এসপি) আশরাফ হোসেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশিদ, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451