শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৩০০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলা চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজ বাসের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী মায়ের আঁচল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন পুরুষ নিহত হন। এ সময় দুর্ঘটনায় আহত হন অন্তত ২৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি হাসপাতালে আছে। হাসপাতাল থেকে মরদেহ দুটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হবে। মরদেহ দুটির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এখন যানচলাচল স্বাভাবিক আছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451