শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাজীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৩১৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সাবেক চেয়ারম্যান জুনাব আলীর বাগানবাড়িতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত জাকির একই উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশের দাবি, নিহত জাকির আট মামলার আসামি এবং চিহ্নিত ডাকাত। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান, ব্যবহৃত চারটি গুলি, বড় ও ছোট আকারের চারটি ছুরি, একটি চাপাতি ও একটি শাবল উদ্ধার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হাজীগঞ্জ থানা পুলিশের ভাষ্য অনুযায়ী, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে গতরাত ৩টার দিকে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ও স্থানীয়রা ডাকাতদের দিকে এগিয়ে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে এক ডাকাত গুলিবিদ্ধ হলে বাকিরা পালিয়ে যায়। ভোর ৪টার দিকে আহত ডাকাতকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরতে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. জাবেদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে নিহত ব্যক্তির নাম জাকির এবং তিনি একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক ও ডাকাতির আটটি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451