মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেনীর মুহুরী নদীর চার স্থানে ভাঙন, সাত গ্রাম প্লাবিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ৩৫৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢলের পানির চাপে মুহুরী নদীর চার স্থানে ভাঙনে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে।

প্লাবিত গ্রামগুলো হলো ফুলগাজীর ঘনিয়ামোড়া, উত্তর দৌলতপুর, উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, পরশুরামের উত্তর শালধর, দূর্গাপুর এবং বাঁশপদুয়া।

গতকাল মঙ্গলবার রাত থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, আজ বুধবার সকাল থেকে মুহুরী নদীর পানি ১৫.৭০ সেন্টিমিটারে  প্রবাহিত হচ্ছে। এর আগের রাতে ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। মঙ্গলবার রাত দেড়টার দিকে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর শালধর গ্রামের মহসীন মেম্বারের বাড়ির পাশে এবং রাত  দুর্গাপুর গ্রামের আবদুর রহমানের বাড়ির পাশে মুহুরী নদীর দুইটি স্থানে ভাঙনের ফলে চিথলিয়া ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হয়।

চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, শালধর ও দুর্গাপুর গ্রামে মুহুরী নদীতে দুটি স্থানে ভাঙনের কারণে চিথলিয়া ইউনিয়নের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে  মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় মঙ্গলবার রাতে দুটি স্থানে ভাঙন দেখা দেয়।

ফেনীস্থ পাউবোর নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম জানান, ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও বরইয়ায় দুটি অংশের বেড়িবাঁধে ভাঙনে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা মঙ্গলবার রাতে ও বুধবার সকালে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451