শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আদিতমারীতে পুলিশ সদস্যের মোটর সাইকেলে প্রান গেল পথচারীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় আল আমিন নামের এক
পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় আহাদ আলী(৫৪) নামে
এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাতে উপজেলার
ভেলাবাড়ী বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত আহাদ আলী উপজেলার ভেলাবাড়ী এলাকার মৃত নওশাদ
আলীর পুত্র। পুলিশ সদস্য আল আমিন কুড়িগ্রাম জেলার
ফুলবাড়ি থানায় কর্মরত।
স্থানীয়রা জানান, সোমবার রাতে নওশাদ বাড়ি থেকে বের
হয়ে পায়ে হেঁটে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ভেলাবাড়ি
বাজার এলাকায় ওই পুলিশ সদস্যের মোটর সাইকেলের ধাক্কায়
ঘটনাস্থলেই আহাদ আলীর মৃত্যু হয়। এদিকে স্থানীয়রা মোটর
সাইকেলটি আটক করে। তবে ওই পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে
দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)
মাসুদ রানা জানান, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে
অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451