শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৩০৮ বার পড়া হয়েছে

বখতিয়ার ঈবনে জীবন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : আবারো বই খাতা হাতে নিয়ে
স্কুলে যাওয়ার স্বপ্ন সত্যি হলো নুরানী বেগমের। উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবশ
মুন্সি পাড়া গ্রামের ৩নং ওয়ার্ডের নুরনবীর কন্যা বোড়াগাড়ী বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর
ছাত্রী নুরানী বেগম (১৫)’র সাথে ৮জুন শুক্রবার গভীর রাতে গোপনে চিকনমাটি তাঁতীপাড়া
গ্রামে আনোয়ার হোসেনের সাথে বিয়ে দেয়ার কথা ঠিকঠাক হয়। কিন্তু বাঁধসাধে নিয়তি,
ঠিক সেই সময় বেঁকে বসলেন এলাকাবাসী। কনে পক্ষকে বুঝিয়ে ব্যর্থ হয় তারা। শেষে উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমাকে বিষয়টি জানালে, তিনি তাৎক্ষনিক ভাবে ২
প্রতিনিধিকে ঘটনা স্থলে পাঠিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেয়। প্রতিনিধিদল কনের পিতা
নুরনবীকে বুঝিয়ে কন্যা প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মমের্, নির্বাহী
কর্মকর্তার নির্দেশ মতে মুছলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেয়। উপজেলা প্রশাসনের
সহযোগিতায় বাল্য বিয়ে বন্ধ হওয়ায় নতুন করে স্কুুল জীবন ফিরে পাওয়ায় অত্যান্ত খুশি নুরানী
বেগম। এতে কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451