বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে জাল নোটসহ আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৩৩২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

চট্টগ্রামে ৩১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. ফারুক (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৯ জুন) রাত ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক পটিয়া উপজেলার বাংলাবাজার এলাকার আবু মিয়ার ছেলে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে জাল টাকাসহ ফারুক নামের  এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ঈদের বাজারে জাল টাকা চালানোর চেষ্টা করছিলেন। তার প্যান্টের পকেট তল্লাশি করে মোট ৩১ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

ওসি আরো বলেন, জাল নোটগুলো ১১টি ৫০০ টাকার নোট ও ২৬টি ১০০০ টাকার নোট। অধিকাংশ নোটই একই সিরিয়ালের ছিল বলে উল্লেখ করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451