টি.আই সানি,গাজীপুর প্রতিনিধিঃ
গ্রামীণ টেলিকম ট্রাষ্ট এর শীর্ষ কর্মকর্তারা স্থানীয় এক অদৃশ্য শক্তির মদদে
দীর্ঘদিন ধরে একসময়কার লবলং সাগর বলে খ্যাত, খালের পূর্বপাশ ঘীরে খালের
জমি দখল করে গড়ে তুলছে এক বিশাল সিমানা প্রাচীর! সীমানা প্রাচীরের ফলে
একসময়কার বিশাল স্রোতস্বিনী খাল এখন পরিণত হয়েছে মাত্র ৪ ফুট প্রশ্বস্থ
এক ড্রেনে!
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেশ কয়েটি খাল এখন মৃত প্রায়, যার ফলে
আশপাশের এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে! এছাড়াও
মাওনা-ধনুয়া রাস্তা সংলগ্ন গ্রামীন টেলিকম ট্রাষ্ট প্রজেক্টের মূল ফটকের
নির্মানকালে তারা সড়কের দুটি কালভার্টের একটি কালভার্ট বালি চাপা
দিয়ে বন্ধ করে দেয়। পরবর্তীকালে দ্বিতীয় কালভার্টটি স্থানীয় দুর্বৃত্তরা দখল ও
মাটিচাপা দিয়ে বন্ধকরে দেয়। যার ফলে বৃষ্টির পানি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি
হলে এলাকাবাসীর দাবির মুখে দ্বিতীয় কালভার্টটি খুলে দেওয়া হলেও গ্রামীন
টেলিকম ট্রাষ্ট তাদের দখলকৃত কালভার্টটি খোলার ব্যাপারে কোন পদক্ষেপ নেয়
নি।
খোজ নিয়ে জানাযায় গ্রামীণ টেলিকম ট্রাষ্ট কে খালের পাশে বাউন্ডারি দেয়াল
নির্মানে প্রথমে স্থানীয় ভূমি অফিস নোটিশ জারি করলেও এক অদৃশ্য শক্তির
প্রভাবে ভূমি অফিস ও প্রাসাশন কে ম্যানেজ করে খাল দখল প্রক্রিয়া চালিয়ে নেয়
তারা।
শ্রীপুরে ঐতিহ্যবাহী লবলং খাল উদ্ধারের দাবিতে বেশ কয়েকবার মানববন্ধন ও
করেছে স্থানীয় এলাকাবাসী। উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা বাজারে
এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত গ্রামবাসী জানান,খাল দখলে দূষণে খালটি মৃত প্রায়। ৮৫
কিলোমিটার দীর্ঘ এ খালটি ময়মনসিংহের ভালুকা উপজেলার খিরু নদীর
সংযোগস্থল থেকে উৎপত্তি হয়ে গাজীপুরের তুরাগ নদীতে গিয়ে মিলেছে।
এখালকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। একসময় খালটির দৈর্ঘ্য
ছিল কোথাও ৩৫ফুট আবার কোথাও ৪০ফুট। কিন্তু নানান সময় বিভিন্ন শিল্প
কারখানার মালিক কারখানার নির্মাণ করার সময় ও স্থানীয় কৃষক খালের জায়গা
দখল করে নিয়েছে। পরিবর্তন এনেছে গতিপথেরও। দখলে দুষণে কোথাও কোথাও
খালটি আবিস্কার করা কঠিন হয়ে পড়ছে। ফলে খালটি এখন মৃত প্রায়। আর
এখালটিকে উদ্ধার করে লবলং খালের সীমানা নির্ধারণ দখলকৃত অংশ পুনরুদ্ধার,
খালের পানিতে বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে পানি দূষণ বন্ধ, জলজ প্রাণির ক্ষতি
সাধন ও কৃষি কাজে বিঘœ সৃষ্টি কারীদের প্রতিরোধ ও নিমূলের দাবিতে
মানববন্ধনের আয়োজন করা হয়।এ ব্যাপারে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছে
এলাকা বাসি ।