রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

গুরুদাসপুরে একই সরকারি কলেজে দুই অধ্যক্ষ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০১৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর পৌরসদরের বিলচলন শহীদ সামসুজ্জোহা ডিগ্রি কলেজটি সরকারিকরণের পর অধ্যক্ষ পদে একজন চাকুরিরত থাকা সত্বেও সরকারিভাবে আরো একজন অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে যোগদান করানো হয়েছে।

কলেজটি বেসরকারী থাকাকালীন ইংরেজী বিষয়ের প্রভাষক মো. রেজাউল করিম ২৬ বছর চাকুরির মধ্যে বিগত ২০০৩ সালের ২২ মে অধ্যক্ষ পদে উন্নীত হয়ে অদ্যাবধি ৪র্থ গ্রেডে বেতনভাতাদী উত্তোলন করছেন। ইতিমধ্যে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলী আশরাফ গত ১১ জুলাই ওই কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন। অথচ কর্মরত অধ্যক্ষ রেজাউল করিমকে তাকে দায়িত্ব বুঝে দেওয়ার কোন নির্দেশ দেয়া হয়নি। অথবা তাকে অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি না দিয়েই সরকার আরো একজন অধ্যক্ষ যোগদান করিয়েছেন। এতে করে কলেজটি প্রশাসনিক জটিলতার শিকার হয়ে পড়েছে।

সদ্য যোগদানরত অধ্যক্ষ আলী আশরাফ জানান, পরিপত্র জারি হওয়ার পর বিধিমোতাবেক তিনি অধ্যক্ষ পদে বহাল থাকবেন এবং পূর্বের অধ্যক্ষ বিভাগীয় লেকচারার হিসেবে দায়িত্ব পালন করবেন।

অথচ বর্তমানে নবাগত অধ্যক্ষের অনুপ¯ি’তিতে পূর্বের অধ্যক্ষই প্রশাসনিক দায়িত্ব পালন করে যা”েছন। বিশেস করে এখন উপাধ্যক্ষের দায়িত্ব বলে আর কিছুই থাকলো না। এতে করে ওই কলেজে ৭৩ জন শিক্ষক-কর্মচারী বেসরকারী হিসেবে প্রশাসনিক জটিলতায় জর্জরিত হয়ে পড়েছেন। এখন প্রশ্ন হ”েছ- প্রতিষ্ঠান ও অধ্যক্ষ সরকারি কিন্তু অন্যান্য সমস্ত শিক্ষক-কর্মচারী বেসরকারী হয়ে আর কতদিন ঝুলে থাকবেন?

উল্লেখ্য, বিগত ১৯৬৯ সালে তীব্র ছাত্র-জনতা গণ আন্দোলনের সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রক্টর ড. সামসুজ্জোহা পাকবাহিনীর হাতে নিহত হওয়ার পর গুরুদাসপুর থানা ছাত্র সংগ্রাম পরিষদ তাঁর স্মৃতিকে অম্লান করে রাখার লক্ষ্যে গুরুদাসপুরে বিলচলন শহীদ সামসুজ্জোহা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রতিষ্ঠার ৪৭ বছর পর চলতি বছরের ১২ মে শিক্ষা মন্ত্রনালয়ের পরিপত্র প্রকাশের মাধ্যমে কলেজটি সরকারিকরণ করা হয়। #
 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451