মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিরিরবন্দরে এ যেন মরণ ফাঁদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ২৮১ বার পড়া হয়েছে

 নুর আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
চিরিরবন্দরের বেশ কয়েকটি চলাচলের পাকা ও কাঁচা রাস্তা
ধ্বসে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের
সড়ক দুর্ঘটনার আশংকা করছেন চলাচলকৃত যাত্রীরা। গত ২৪
মে বৃহস্পতিবার সরজমিনে উপজেলার মামুদপুর-দিঘারণ
গ্রামের রাস্তা, চিরিরবন্দর ডিগ্রী কলেজ যাওয়ার রাস্তায়
গিয়ে দেখা যায় অর্ধেক রাস্তা ধ্বসে পড়েছে।

নান্দেড়াই গ্রামের আমিনুল ইসলাম বলেন, ইটভাটার মালিকরা
ট্রাক্টর দিয়ে জমি থেকে রাস্তায় মাটি উঠানোয় রাস্তার
সাইড ধ্বসে যাচ্ছে। আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ বলেন, অত্র ইউনিয়নের রাস্তার
ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীকে
জানানো হয়েছে, কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে প্রায় রাস্তা
সংস্কার করা হয়েছে। জনগুরুত্বপুর্ণ রাস্তাগুলি ইতিমধ্যে
সংস্কার করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী বলেন স্থানীয়
সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ও এলজিএসপির
বরাদ্দে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে। এছাড়াও উপজেলা
প্রকল্প বা¯তবায়ন অফিসের মাধ্যমেও সংস্কার চলছে। অতি

দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচির কর্মসৃজন প্রকল্পের
লোকজন দিয়েও মোটামুটি সংস্কার করা হয়েছে। তারপরেও
কোথাও খারাপ থাকলে জরুরী ভিত্তিতে সংস্কার করা হবে।

উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ বলেন, তাদের
আওতাভূক্ত রাস্তাগুলি সংস্কার করা হলেও মাটি ধরা
থাকেনা। এলসিএস (লেবার কনস্ট্রাক্টিং সিষ্টেম) মহিলাদের
দিয়ে রাস্তার দুধারের সরে যাওয়া মাটি লাগানো হলেও ভূমি
মালিকরা মাটি কাটতে দেয়না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451