শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ সুবিধা বঞ্চিতদের মাঝে সোলার প্যানেল বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৭ মে, ২০১৮
  • ৩০১ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি: 
প্রধান মন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এর অংশ হিসাবে ত্রান ও
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধিনে কুড়িগ্রাম জেলার
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ বঞ্চিতদের মাঝে ২৫ কুড়িগ্রাম-১
আসনের জাতীয় সংসদ সদস্য কর্তৃক সোলার প্যানেল বিতরণ করা
হয়েছে।
রোববার ভূরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টির অফিসে বলদিয়া
ইউনিয়নের বিদ্যুৎ বঞ্চিত ২০ টি পরিবারের মাঝে ২৫
কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ,কে,এম
মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি কর্তৃক বরাদ্দকৃত সোলারেন
ফাউন্ডেশনের আওতায় ৪০ ওয়াটের সোলার বিতরণ করা হয়েছে।
সোলার বিতরন করেন সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি ও
উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী ওয়াহেদুজ্জামান সরকার।
সোলার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির
সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ, বলদিয়া ইউপির জাপা
নেতা ময়েন উদ্দিন সরকার, তিলাই ইউপির সাবেক চেয়ারম্যান
জাপা নেতা শরিফুল আলম জাহেদী, জাপা নেতা রাশেদুন্নবী লালু ও
তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও সোলার
বিতরণকারী প্রতিষ্ঠান ইডকল ভুরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক মোঃ
আব্দুল লতিফ প্রমুখ।
উপজেলা জাপা সেক্রেটারী ওয়াহেদুজ্জামান জানান, উপজেলার ১০টি
ইউনিয়নের বিদ্যুৎ বঞ্চিতদের মাঝে সোলার প্যানেল বিতরণ অব্যাহত
রয়েছে। ইতিমধ্যে ৮ টি ইউনিয়নে বিতরণ সম্পন্ন হয়েছে এবং
বাকী ২ টি ইউনিয়নেও শীঘ্রই বিতরণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451