বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে দুই পক্ষের গোলাগুলিতে শাবলু গুলিবিদ্ধ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ শহরে আরাপপুর এলাকায় বুধবার রাতে দুই পক্ষের গোলাগুলিতে

হাসানুজ্জামান শাবলু (৪৪) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ হাসানুজ্জামান শহরের কলাবাগান এলাকার মীর মোতাহার হোসেনের

ছেলে। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ আরিফ জানান, বুধবার

রাতে হাসানুজ্জামান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন।

তার পেটের বাম দিকে গুলিবিদ্ধ হয়েছে। গুলিটি পেটের ভিতরেই রয়ে গেছে।

আশংকা থাকায় তাকে জরুরী ভাবে রাতেই রেফার্ড করা হয়েছে।

গুলিবিদ্ধ হাসানের ভাই যুবলীগ নেতা ফারুকুজ্জামান লাভলু জানান, কারা গুলি

করেছে তা আমরা সনাক্ত করেনি। আমি ভাইয়ের চিকিৎসার জন্য সাখে

যাচ্ছি। ফিরে এসে মামলা করা হবে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, খবর পেয়ে

আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ফিরে আসলে বিস্তারিত জানা

যাবে।

পরবর্তিতে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ

কানজিলাল সাংবাুিদক জাহিদুর রহমান তারিককে বিষয়টি নিশ্চিত করে

জানান, আরাপপুর উকিল পাড়ার একটি ছাত্রাবাসে মাদক সেবন করা নিয়ে

বন্ধুদের সাথে বাক-বিতন্ডা হয়।

একপর্যায়ে হাসানুজ্জামানের এক বন্ধু তার পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে

পালিয়ে যায়।

গুরুতর অবস্তায় গুলিবিদ্ধ হাসানুজ্জামান শাবলুকে জরুরী ভাবে ঝিনাইদহ

থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451