শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাটে সাংবাদিকের বাড়ি ভাংচুর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে

আল মামুন জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইনডিপেনডেন্ট টিভি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ডেইলী সানের জেলা প্রতিনিধি মোমেন মুনি’র বাড়ি গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে ১৫/২০ জনের সংঘবদ্ধ এক দল মুখোশধারী সন্ত্রাসী লোহার রড, শাবল, বিভিন্ন ধরনের ধারালো অস্ত্রসহ দেশী-বিদেশী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়।

বাড়ির সিমানা প্রাচীর ভাঙ্গার শব্দে জেগে উঠে সাংবাদিক মোমেন মুনিসহ বাড়ির নির্মান কাজের ২ জন শ্রমিক বেড়িয়ে আসলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের ঘরের ভেতরে যেতে বাধ্য করা হয়। তারপর প্রায় ঘন্টা ব্যাপী তান্ডব চালিয়ে নির্বিগ্নে চলে যায় সন্ত্রাসীরা। যাওয়ার সময় ওই সংবাদিককে এ ব্যাপারে কোন মামলা করলে প্রানে মেরে ফেলা হবে বলেও মুখোশধারী সন্ত্রাসীরা হুমকি দেয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলার প্রস্তুতি চলছে, তাছাড়া তদন্ত সাপেক্ষ্যে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451