সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতীবান্ধায় টাকা ছিনতাইয়ের ঘটনায় হিরু গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৪৬৪ বার পড়া হয়েছে
হাসান মাহমুদ
লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় হোসাইনুর রহমান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৩জনকে গ্রেফতার কললো পুলিশ।
গ্রেফতারকৃত হিরুকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এর আগে মঙ্গলবার হিরুকে উপজেলার কেতকীবাড়ি এলাকা থেকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত হোসাইনুর রহমান হিরু উপজেলার কেতকীবাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার হিরুকে কেতকীবাড়ি এলাকা থেকে আটক কর। আর আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩জনকে গ্রেফতার কললো পুলিশ।
প্রসঙ্গত, গত শনিবার(২১এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকার বৈশাখী হোটেল এন্ড রেষ্টুরেন্টের স্বত্বাধীকারি মহির আলী (৫০) রিক্সা যোগে বাসায় ফিরছিলেন। এ সময় কাউন্সিল পাড়া এলাকার ইএসডিও অফিস সংলগ্ন তার বাসার সামনে ওঁৎ পেতে থাকা দুবৃত্তরা ব্যবসায়ী মহির ও রিক্সা চালক নজরুল ইসলামকে (৪০) কুপিয়ে ব্যাগসহ ৩ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনার পরের দিন পুলিশ সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী ও বিএনপি সমর্থক জাহেদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451