শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ৫২ বছরের বৃদ্ধ কর্তৃক ধর্ষণের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ৪৯৪ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১২ বছরের এক বাকপ্রতিবন্ধী
শিশুকে ৫২ বছরের বৃদ্ধ কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম
ছাটগোপালপুর গ্রামের মৃত পচা মন্ডলের পুত্র লম্পট শহর আলী গত
শুক্রবার বিকেলে তার প্রতিবেশী দিনমজুর রফিকুল ইসলামের
বাকপ্রতিবন্ধী কন্যা (মোছাঃ রতœা খাতুন)কে বাড়িতে একা
পেয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করতে থাকে। এসময় শিশুটির
আর্ত চিৎকার শুনে তার পিতা ও এলাকাবাসী এগিয়ে আসলে
শিশুটির পিতাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ধর্ষক শহর আলী পালিয়ে
যায়। শিশুটির পিতা ঐ দিনই ভূরুঙ্গামারী থানায় মামলা করতে গেলে
এলাকার জনৈক আবু হানিফ ও সাগর আলী মাষ্টার নামে দুজন
মাতাব্বর গ্রাম্য বিচারে মিমাংসার কথা বলে তাকে বাড়িতে
ফেরত পাঠায়। এদিকে ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও ধর্ষিতার পিতা
রফিুকল ইসলাম মেয়ে ধর্ষণের সুষ্ঠ বিচার না পেয়ে তিলাই
ইউনিয়ন গ্রাম আদালতে বিচার চেয়ে সোমবার একটি
অভিযোগ দিয়েছে।
তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল ইসলাম শাহীন শিকদার
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, দুপক্ষকেই নোটিশ করে
গ্রাম আদালতে বিচারে সমাধানের চেষ্টা করা হবে। তবে সমাধান
না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বর্তমানে ধর্ষক পক্ষের বিভিন্ন হুমকিতে চরম নিরাপত্তাহীনতায়
রয়েছে বলে জানান শিশুটির পরিবারের সদস্যরা।
এলাকাবাসী বাকপ্রতিবন্ধী শিশুর ধর্ষণকারীর দৃষ্টান্তমুলক শাস্তি
প্রদানে প্রশাসনের উর্ধ্বত্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা
করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451