বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাড়িতে ঢুকে পড়ল প্রাইভেটকার, যুবলীগ নেতাসহ নিহত ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৪৮২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

মিঠাপুকুরে মহাসড়ক ছেড়ে বাড়িতে ঢুকে পড়ল একটি প্রাইভেটকার। এতে দিনাজপুর সদর উপজেলা যুবলীগ নেতাসহ দু’জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিঠাপুকুর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের ফকিরহাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দিনাজপুর জেলা সদরের বড়াইপুর গ্রামের ইউনুছ হাজীর ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজার রহমান ফিজার (৪৫) ও মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের গিলাঝুঁকি গ্রামের প্রয়াত আয়েন উদ্দিনের ছেলে ফকিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক নৈশ প্রহরী আলেপ উদ্দিন (৬৫)।

মিঠাপুকুর থানার এসআই আশিষ কুমার কে জানান, নিহত মোস্তাফিজার রহমান মিঠাপুকুর উপজেলার ছড়ান এলাকার শ্বশুর বাড়ি থেকে স্ত্রী-সন্তান নিয়ে প্রাইভেটকার চালিয়ে রংপুরে যাচ্ছিলেন। পথে ফকিরহাট এলাকায় তিনি প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে গাড়িটি সড়কের পাশে বসে থাকা আলেপ উদ্দিনকে পিষ্ট করে মুক্তিযোদ্ধা আবদুর জব্বারের বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দু’জন মারা যান। দুর্ঘটনায় গাড়িটিতে আগুন ধরে যায়। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাইভেটকারের অন্য যাত্রীরা আশঙ্কামুক্ত আছেন বলেও তিনি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451