শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ লালমনিরহাটে আসছেন এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৪৮৪ বার পড়া হয়েছে

 

হাসান মাহমুদ
লালমনিরহাট প্রতিনিধি:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপ্রতি হুসেইন
মুহাম্মদ এরশাদ আজ জাপা’র দূর্গ লালমনিরহাটে আসছেন।
সোমবার বিকেল ৩টায় জেলার আদিতমারী উপজেলার কুমড়িহাট
এসসি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জাতীয় পার্টির জনসভায়
যোগ দিবেন।
জাপা চেয়ারম্যানের আগমনে কালীগঞ্জ-আদিতমারী
উপজেলার দলীয় নেতা-কর্মী থেকে শুরু সর্ব সাধারনের মাঝে
উৎসবের আমেজ বিরাজ করছে। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না।
আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর
মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত জনসভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির চেয়ারম্যান
হুসেইন মুহাম্মদ এরশাদ। সভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সমাজ কল্যান বিষয়ক
সম্পাদক রোকন উদ্দিন বাবুল।
এদিকে জনসভা সফল করতে এর কয়েকদিন আগে থেকেই
কালীগঞ্জ-আদিতমারী(লালমনিরহাট- ২) আসনের পাড়া মহল্লায় চলে
উঠান বৈঠখ। থেমে ছিলো দলীয় নেতাকর্মীদের মিছিল-মিটিং।
বিরামহীন ছিলো আর পোস্টারিং। জনসভার জন্য তৈরি করা হয়েছে
বিশাল মঞ্চ।

উক্ত আরো উপস্থিত থাকবেন, জাতীয় পার্টির কো-
চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, জাতীয়
পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ আক্তার(অব:), জাতীয়
পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার শামীম
হায়দার পাটোয়ারী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি,
জাতীয় পার্টির ভাইস চেয়রম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের
মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাফা।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সমাজ কল্যান
বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল বলেন, জনসভা সফল করতে
সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কালীগঞ্জ-আদিতমারী
উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা চেয়ারম্যানের আগমন ও
জনসভাকে সফল করতে কয়েকদিন থেকে কঠোর পরিশ্রম করে
এসেছে। এখন শুধু পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের আসার
অপেক্ষার প্রহর গুনছে সবাই। শুধু নেতা কর্মীরাই নন, এই
আসনের সর্ব স্তরের মানুষ এরশাদের অপেক্ষায় আসেন। জনসভা
আজ জনসমুদ্রে পরিনত হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451