বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সন্তানদের পড়ালেখা ও খেলা-ধূলার প্রতি মনোযোগী করুন: মোতাহার হোসেন এমপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
  • ৪৭৯ বার পড়া হয়েছে

 

হাসান মাহমুদ
লালমনিরহাট প্রতিনিধি ঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয়
স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি
বলেছেন, সন্তানদের ভবিৎষত জীবন আলোকিত করতে বাবা-
মায়ের ভুমিকা অপরিসীম। সন্তানরা কখন কোথায় কি
করছে সেগুলোর খোঁজ খবর নিতে হবে বাবা-মাকেই। আর
সন্তান যেন বিপদ গামী বা মাদকাসক্ত না হয় সে জন্য
লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি তাদেরকে
মনোযোগী করে তুলতে হবে।
রবিবার সন্ধ্যার আগে লালমনিরহাট জেলার হাতীবান্ধা
উপজেলায় গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী হাটখোলা
মাট প্রাঙ্গনে মধ্য গড্ডিমারী শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী ও ১৪২৫ বাংলা
নববর্ষের বর্ষবরণ উপলক্ষে ২ দিন ব্যাপী বৈশাখী মেলার
সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাত্র-
ছাত্রীদের জন্য খাবার, বিনামূল্যে বই, পর্যাপ্ত শিক্ষকসহ
অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন। তাহলে আপনাদের

সন্তানরা কেন ভালো ভাবে লেখা পড়া করে ভালো ফলাফল করতে
পারবে না?
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. আতিয়ার
রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, হাতীবান্ধা
থানার ওসি ওমর ফারুক, উপজেলা আ্#৩৯;লীগের সাংগঠনিক
সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল, কৃষক লীগের সভাপতি
আলাউদ্দিন মিয়া, গড্ডিমারী ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান খাদেমুল বসুনিয়া মোস্তফা, জালাল উদ্দিন
বুলু, আফজাল হোসেন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক মোঃ খোকন ও গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগ
সভাপতি মাসুম প্রমূখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451